বিসিবি নির্বাচনে চমক, মনোনয়ন ফরম কিনলেন নাজমুল আবেদীন ফাহিম।

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসের প্রথম সপ্তাহেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আর এই নির্বাচন কে সামনে রেখে গতকাল (২৪ সেপ্টেম্বর) থেকে মনোয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনে মনোয়ন পত্র কিনলেন দেশের স্বনামধন্য কোচ, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। পরিচালক পদে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। এতদিন সুযোগ থাকলেও কেন নির্বাচনে আসেননি এক সংবাদমাধ্যমে তার কারন জানিয়েছেন ফাহিম।

এর আগেও দুইবার কাউন্সিলর হিসেবে ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। তবে সেই দুইবার অন্য কারও জন্য জায়গা ছাড়তে গিয়েই নির্বাচন করেননি তিনি। তিনি জানান, এবার চিন্তা পরিবর্তন হয়েছে, অনুধাবন দেশের ক্রিকেটের উন্নতিতে পলিসি লেভেলেও তাদের কাজ করা জরুরী।

ক্যাটাগরি-৩ পরিচালক পদে কাউন্সিলর আছেন সাবেক ক্রিকেটার ও বিভিন্ন প্রতিষ্ঠান। যেখানে ফাহিম এসেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। ২০১৯ সালে বিসিবির চাকরি ছেড়ে বর্তমানে আছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে। সেটা ছিল তার পুরাতন কর্মস্থল।

আজ (২৫ সেপ্টেম্বর) বিসিবিতে মনোয়নপত্র কিনতে এসে ফাহিম বলেন, ‘সত্যি বলতে আমি এর আগেও দুইবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে, যখন বিকেএসপিতে ছিলাম। আগেও সুযোগ হয়েছিল (নির্বাচন করার) তবে আরেকজনের জন্য স্যাক্রিফাইজ করেছিলাম জায়গাটা। আমার মনে হয় এতদিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করা দরকার। সেটাতে দৃষ্টি রেখেই আমি মিড লেভেল কিছু কাজ করার চেষ্টা করেছি।’

  • ‘আমি অনুধাবন করেছি যে আমি বা আমাদের মত যারা আছে তাদের বোধহয় পলিসি লেভেল থাকা উচিৎ। আমরা সত্যিকার ছবিটা তুলে ধরতে পারবো পলিসি লেভেলে। আর সত্যিকার যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আনার চেষ্টা করবো।’

যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই খালেদ মাহমুদ সুজন দেশের ক্রিকেট উন্নয়নে কম কাজ করছেন তা কিন্তু না। নির্বাচিত হলে কোন জায়গাগুলো নিয়ে কাজ করতে চান তা উল্লেখ করে ফাহিম বলেন, ‘আমার যেহেতু অনেক লেভেলে কাজ করার সুযোগ হয়েছে আমি জানি…ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া বলেন, হিউম্যান রিসর্স বলেন, ইনফ্রাস্টকচার বলেন সব বিষয়ে আমরা যতটুকু করতে পারতাম আমার মনে হয়না ততটূকু করতে পেরেছি। আমি যদি সুযোগ পাই এ জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করবো।’

অনুর্ধ-১৯ বিশ্বকাপ জিতিয়ে নিজের চেয়ারটা যেন আরও পোক্ত করলেন। এমন একজনের সাথে লড়াই প্রসঙ্গে ফাহিম তুলে ধরেন ইতিবাচকতা।

  • তিনি বলেন, ‘এটাতো আসলে টক্কর না, এটা ভালো জিনিস যে আমরা যারা অংশ নিচ্ছি তারা সবাই যোগ্য। আমার সাথে সুজনের দেখা হয়েছে এবং তাকে আমি উইশ করেছি সেও আমাকে উইশ করেছে। আমি আশা করি একটা ভালো পরিবেশে নির্বাচনটা হবে। তার জন্য আমার শুভ কামনা থাকলো। তার অবদান নিয়েও সন্দেহ নেই। অনেক গুলো বছর সে কাজ করছে

নির্বাচিত হলে কোন জায়গাগুলো নিয়ে কাজ করতে চান তা উল্লেখ করে ফাহিম বলেন, ‘আমার যেহেতু অনেক লেভেলে কাজ করার সুযোগ হয়েছে আমি জানি…ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া বলেন, হিউম্যান রিসর্স বলেন, ইনফ্রাস্টকচার বলেন সব বিষয়ে আমরা যতটুকু করতে পারতাম আমার মনে হয়না ততটূকু করতে পেরেছি। আমি যদি সুযোগ পাই এ জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »