আফগান বোর্ডের সঙ্গে সভায় বসবেন রমিজ রাজা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে চায় আফগানিস্তান। এ কারণে দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার সঙ্গে বৈঠকে বসবেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সভাপতি আজিজুল্লাহ ফজলি।

পাকিস্তানের গণমাধ্যমগুলো প্রকাশ করছে এই সংবাদ। সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামি রবিবার (২৬ সেপ্টেম্বর) লাহোরে যাবেন এসিবি সভাপতি ফজলি।

পিসিবির একটি সুত্রের বরাত দিয়ে পাকিস্তানের বিশ্বস্ত গণমাধ্যমগুলো বলছে,”এই বছর পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে চায় আফগানিস্তান। ফজলি পিসিবিকে এই ব্যাপারেই জিগ্যেস করবে।”

এ মাসের (সেপ্টেম্বর) শুরুতে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু তালেবানরা দেশটি দখল করায় সেই সিরিজটি স্থগিত করা হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »