ম্যাচ জিতেও জরিমানা গুনতে হলো মরগানকে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়নদের করা ১৫৬ রানের জবাবে ভেঙ্কেটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠির ঝড়ে মাত্র ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় দুইবারের চ্যাম্পিয়নরা।

জয়ের পরেও পুরো দলকে শুনতে হলো দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে দলের অধিনায়ক ইয়ন মরগানকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আর চলতি মৌস্যুমে এটি তাদের দ্বিতীয় বারের মতো স্লো ওভার রেটের ঘটনা।

যে কারণে দ্বিগুণ জরিমানা গুনতে হয়েছে দলের অধিনায়ক ইয়ন মরগ্যান। এই ম্যাচে একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ অথ্যাৎ ৬ লাখ রূপির চার ভাগের একভাগ জরিমানা গুনতে হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »