নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে প্রার্থী হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রাজশাহী বিভাগ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
পাইলট জানিয়েছেন, রাজশাহী বিভাগের ৮ কাউন্সিলরের সহায়তা পেলে এবং বোর্ড পরিচালক নির্বাচিত হলে রাজশাহীর ক্রিকেট উন্নয়নের জন্য নিজেকে নিংড়ে দেবেন তিনি।
পাইলট বলেন,’‘খুব ইচ্ছা ছিল ক্রিকেটের সাথে কাজ করার। অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম। আশা করি নির্বাচন করব। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন আশা করি বোর্ডে আসব। আমি আশা করি অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে পারব।’’
রাজশাহীর ক্রিকেটের অবকাঠামো নিয়ে পাইলট বলেন,’‘রাজশাহী অঞ্চলে ক্রিকেটের অবকাঠামোর বাজে অবস্থা, খুবই দুঃখজনক। সব জেলায় খেলা হয় না। আম্পায়ার, কোচদের সুযোগ-সুবিধা কম। যদি রাজশাহীর ৮ জেলার কাউন্সিলররা আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন, আমি আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে চাই।”
