নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোটের কারণে কেটে গেছে আল-আমিন হোসেনের ৯ মাস। এই সময়ে কোনো ম্যাচ খেলেননি তিনি। অবশেষে জাতীয় দলের এই পেসারের দিন গোনা শেষ হচ্ছে জাতীয় লিগ দিয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আল-আমিন আগের মতই বল করতে পারছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন জাতীয় লিগ তথা এনসিএল দিয়ে ম্যাচ খেলা শুরু করবেন তিনি।
দেবাশীষ বলেন,’‘আল-আমিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষ পর্যায়ে। ও মোটামুটি শতভাগ এফোর্ট দিয়ে বোলিং করছে। এখন পর্যন্ত ওর অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক। আমরা আশা করি এনসিএলে ওর খেলার সম্ভাবনা আছে।’’
কয়েকদিন আগে গণমাধ্যমকে অবশ্য আল-আমিন জানিয়েছেন, তার দৃষ্টি ঘরোয়া ক্রিকেটের প্রত্যাবর্তন ছাপিয়ে জাতীয় দলে।
তিনি জানান,’‘একসময় জাতীয় দলে দাপটের সাথে খেলেছি। এখন দলের সাথে নেই। সামনে জাতীয় লিগ আছে। ফিটনেস টেস্টও আছে। ফিটনেস আরও ভালো করে কীভাবে জাতীয় লিগ দিয়ে জাতীয় দলে ফেরা যায় সেই চেষ্টা করছি।”
