৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এলপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী ৪ ডিসেম্বর। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এই আসরটিতে বিদেশি ক্রিকেটারদের নিবন্ধনের প্রক্রিয়া শুত্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে।

গত বছর এলপিএলে অংশ নিলেও এবারের আসর থেকে বাদ দেয়া হয়েছে ডাম্বুলা ভাইকিং ও কলম্বো কিংসকে। মূলত এলপিএল আয়োজক কমিটির সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগের ভিত্তিতে এই দুই ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেয়া হয়।

ডাম্বুলা ও কলম্বোর মতো জাফনার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লেও এখনো নতুন দলের অনুমোদন দেয়নি আয়োজকরা। তবে জানা গেছে, নতুন তিনটি দলকে অর্ন্তভূক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »