শুধু ছক্কা হাঁকানোর অনুশীলন করছেন মার্শ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সম্প্রতি কয়েক সিরিজে দারুণ ফর্মে আছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক ছিলেন তিনি। এরপর নিজের অসাধারণ ফর্ম ধরে রেখেছেন ঘরোয়া ক্রিকেটেও।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপের উদ্বোধনী ম্যাচে ১১১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন মার্শ। অনুশীলনে নাকি শুধু ছক্কা হাঁকানোতেই মনোযোগ দিচ্ছেন তিনি।

এ বিষয়ে মার্শ বলেন,’‘সত্যি কথা বলতে গেলে আমি শুধুমাত্র ছক্কা হাঁকানোর অনুশীলন করছি। দেশের বাইরে সিরিজগুলো খেলার আগে আমি সত্যিই এটাই করেছি এবং আমার মনে হয়েছিল এটি আমার পক্ষে দারুণভাবে কাজ করছে। সুতরাং আমি এটি চালিয়ে যাব।’’

সম্প্রতি ব্যাটিং অর্ডারের তিন নম্বরে সুযোগ পেয়ে হাফ সেঞ্চুরি করেছেন ৪টি। স্ট্রাইকরেট ১২৪! তবে বিশ্বকাপে নিয়মিত তিনে ব্যাট করা স্টিভেন স্মিথ ফিরলে জায়গাটা হারাতে হতে পারে মার্শকে।

বিষয়টি মার্শের জানা আছে ভালো করেই। তিনি বলেন,”আমি ওপরের দিকে খেলার ব্যাপারে আশাবাদী। তবে আমরা বেশ কয়েকজন দারুণ খেলোয়াড় নিয়ে যাচ্ছি। স্টিভ স্মিথ অনেকদিন ধরেই এই জায়গাটাতে খেলছে এবং ভালো করে যাচ্ছে। সেই জায়গার জন্য সে-ই উপযুক্ত খেলোয়াড়।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »