নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটে ছেলেদের ক্ষেত্রে ব্যাটসম্যান আর মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ব্যাটার শব্দ। তবে সেই নিয়মে পরিবর্তন এনেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। নারী-পুরুষভেদে সবার ক্ষেত্রেই এখন থেকে ‘ব্যাটার’ শব্দটি ব্যবহৃত হবে।
মূলত লিঙ্গবৈষম্য প্রতিরোধ করতেই এই নিয়ম চালু করেছে এমসিসি। এই পরিবর্তনটিকে ক্রিকেটের বৈশ্বিক দায়িত্বের একটি বলেই মনে করে ক্রিকেটের নিয়ম প্রণয়নকারী এই সংস্থাটি।
এ প্রসঙ্গে এমসিসির ক্রিকেট ও অপারেশন্স বিষয়ক সহকারী সচিব জেমি কক্স জানান,’‘খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই সংশোধনী। এমসিসি বিশ্বাস করে ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ।’’
কক্স আরও জানান,”এটাই উপযুক্ত সময় এই সিদ্ধান্তটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর। আজ এটার ঘোষণা দিতে পেরেও আমরা দারুণ উচ্ছ্বসিত”
