নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল বুধবার দিল্লী ক্যাপিট্যালসের হয়ে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে চোট পান তিনি। আইপিএলের বাকি ম্যাচগুলোর সঙ্গে শঙ্কা দেখা দিয়েছে বিশ্বকাপ খেলতে পারা নিয়েও!
সামনের মাসেই বিশ্বকাপের আসর শুরু হতে যাচ্ছে। এরকম সময়ে দলের প্রধান অলরাউন্ডারের ইনজুরির খবরে চিন্তিত ক্রিকেট অস্ট্রেলিয়াও।
ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এলেন স্টয়নিস। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বল করতেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে অজি অলরাউন্ডার; ফিজিওর সাথে পরামর্শ শেষে বেড়িয়ে গেলেন মাঠ থেকেই। স্টয়নিসের ওভারের বাকি পাঁচটা বল করেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
