নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিরাপত্তা শঙ্কার কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত হয়ে যায়। যে কারণে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান সফরে যাওয়া কিউইরা পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে ছিল বলে জানিয়েছেন তিনি।
গত শুক্রবার আকস্মিক ভাবে সফর বাতিল ঘোষণা করে দেশে ফিরে যাওয়ার কথা জানায় নিউজিল্যান্ড। বিষয়টি পাকিস্তানের জন্য ছিল বেশ হতাশার ছিল। তবে ল্যাথামের কাছে কেমন ছিল সেটিও জানিয়েছেন।
ল্যাথাম জানান,’‘দিনটি অন্যান্য ম্যাচ ডে এর মতই স্বাভাবিক ছিল। সাড়ে বারোটায় রুম ছাড়ার কথা ছিল। তার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাসেজ পাই, বারোটায় মিটিং আছে। সবাই ভাবছিলেন কেন হঠাৎ মিটিং ডাকা হল। এরপর সবাই জানলাম, আমরা বাড়ি ফিরে যাচ্ছি।’’
১৮ বছর পর পাকিস্তান সফরে যাওয়া নিউজিল্যান্ডের জন্যও এটা হতাশাজনক, এমন ইঙ্গিত দিয়ে ল্যাথাম বলেন,”এই সিরিজ নিয়ে পাকিস্তান অনেক গর্বিত ছিল। সিরিজ বাতিল হওয়া তাদের জন্য খুবই হতাশাজনক। ম্যাচের আগের দিন বাবরকে দেখে বুঝেছিলাম নিউজিল্যান্ডকে ঘরের মাঠে পেয়ে ও কত খুশি ছিল। ১৮ বছর পর নিউজিল্যান্ডের খেলতে যাওয়া ঐতিহাসিক ব্যাপার ছিল।’’
