খেলা না গড়িয়েও বিরিয়ানি বাবদ পিসিবির ব্যয় ‘২৭ লাখ’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গেলেও কোনো ম্যাচ না খেলেই চলে এসেছে নিউজিল্যান্ড দল। এতে পিসিবির বিপুল পরিমাণ আর্থিক লোকসান হয়েছে। এর মধ্যে মোটা অঙ্কের অর্থ খরচ হয়েছে বিরিয়ানির পেছনে!

সফরকারীদের মধ্যে নিরাপত্তার শঙ্কা থাকায় পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা বরাবরই সর্বোচ্চ পর্যায়ের। মজার বিষয় হল- নিউজিল্যান্ড সিরিজে দায়িত্বরত পুলিশদের বিরিয়ানি খাওয়াতেই পিসিবির খরচ হয়েছে ২৭ লাখ রুপি!প্রতিদিন তাদের দুই বেলা বিরিয়ানি খাওয়ানো হয়েছে।

সেই বিরিয়ানির বিলই এসেছে ২৭ লাখ পাকিস্তানি রুপি! পিসিবিকে বিরিয়ানি সরবরাহ করা প্রতিষ্ঠান ২৭ লাখ রুপির বিল ধরিয়ে দিয়েছে। সিরিজ সফলভাবে সম্পন্ন করা গেলে হয়ত পুলিশদের খাওয়াদাওয়া বাবদ খরচ হওয়া অর্থ গায়ে লাগার মত ছিল না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »