রাজস্থানে নিজেকে ‘মূল্যবান’ খেলোয়াড় ভাবছেন মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি আসরেই প্রথমবারের মতো রাজস্থান রয়্যালসে খেলছেন মুস্তাফিজুর রহমান। এরমাঝেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন মুস্তাফিজ। তিনি নিজেও তাকে দলটিতে একজন মূল্যবান খেলোয়াড় ভাবছেন।

আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে রাজস্থানে আন্তর্জাতিক তারকার মেলা। সবমিলিয়ে এই দল নিয়ে আত্মবিশ্বাসী মুস্তাফিজ।

তিনি বলেন,“আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। ছেলেরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করেছে এবং তারা ভালো পারফর্ম করে বলেই ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নিয়েছে। তাই আমার মনে হয়, আমাদের দলটি বেশ শক্তিশালী।”

আইপিএলে মুস্তাফিজের তৃতীয় দল হলো রাজস্থান রয়্যালস। আসরের শুরু থেকেই রাজস্থানের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন এই বাংলাদেশি পেসার। দলটিতে নিজেকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও মনে করছেন তিনি। তবে আইপিএলের সব দলকেই তিনি চমৎকার বলেছেন।

মুস্তাফিজের ভাষায়,”আমার মনে হয়, আইপিএলের সব দলই খুব ভালো, তবে রাজস্থান রয়্যালসে আমার চমৎকার সময় কাটছে। আমাদের দলটিই আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন এবং এই ফ্র্যাঞ্চাইজটির পক্ষে খেলতে এবং ভালো পারফর্ম করতে পেরে আমি সত্যিই গর্বিত ও সন্তুষ্ট। এখানে আমার নিজেকে মূল্যবান একজন খেলোয়াড় মনে হচ্ছে এবং আশা করছি মৌসুমের বাকি ম্যাচগুলোও ভালো পারফর্ম করতে পারব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »