সাকিব-মুশফিককে তো সহ-অধিনায়ক করতে পারি নাঃ পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপের আগে নতুন করে আলোচনায় বাংলাদেশ দলের সহ-অধিনায়কত্ব নিয়ে। বাংলাদেশ দলে এখন টেস্ট, ওয়ানডে কিংবা টি–টোয়েন্টির কোনো ফরম্যাটেই সহ-অধিনায়ক নেই। তিন ফরম্যাটে এখন পৃথক তিন অধিনায়কের অধীনে খেলছে বাংলাদেশ জাতীয় দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে চিহ্নিত করা হয়নি কাউকে। একাধিকবার এ নিয়ে আলোচনা হলেও বরাবরই আশ্বাস দেওয়া হয়েছে, প্রয়োজন পড়লে নিয়োগ করা হবে সহ-অধিনায়ক। তবে এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বাংলাদেশ দলে, বিশেষত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সহ-অধিনায়ক নিয়োগের কোনো ভাবনাই নেই বোর্ডের। এর কারণ হিসেবে দলে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মত সিনিয়র ক্রিকেটারের উপস্থিতিকে দায়ী করেছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন,”সহ-অধিনায়ক দেওয়ার কোনো পরিকল্পনাই নেই আমাদের। কারণ বিশ্বকাপে আমাদের অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ আছে। এই দলে সাকিব আছে, মুশফিক আছে। ওদের তো আর সহ-অধিনায়ক করতে পারি না। এতগুলো সিনিয়র ক্রিকেটার থাকতে আমরা কেন খামোখা আরেকটা দায়িত্ব দিতে যাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »