নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল মঙ্গলবারের (২১ সেপ্টেম্বর) ম্যাচে শেষ দুই ওভারে পাঞ্জাব কিংসের প্রয়োজন ছিল মাত্র ৮ রার তবে সেটা নিতে দেননি মুস্তাফিজুর রহমান ও কার্তিক তিয়াগী। শেষ ওভারে কার্তিকের হাত ধরে রাজস্থান রয়্যালস ম্যাচ জিতলেও ম্যাচের এক্স ফ্যাক্টর হিসেবে মুস্তাফিজকে বিবেচনা করছেন শন পোলক।
ম্যাচের ১৯তম ওভার করতে এসে উইকেট না নিলেও মাত্র চার রান দেন মুস্তাফিজ। এরপর কার্তিকের ওভারে নিকোলাস পুরান ও দীপক হুদার উইকেট হারায় পাঞ্জাব। সেই ওভারে এক রান দিয়ে ম্যাচটি নিজেদের করে নেন কার্তিক।
ম্যাচ শেষে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে পোলক বলেন,”এই খেলায় আপনি একজন এক্স ফ্যাক্টর খুঁজে পাবেন। আমার জন্য সেই এক্স ফ্যাক্টর হচ্ছেন ফিজ। আপনি ১৯তম ওভারের কথা ধরতে পারেন। তারা অনেক বড় ঝুঁকি নিতে চায়নি। তারা ম্যাচটি ঠাণ্ডা মাথায় শেষ করতে চেয়েছে। এসব ক্ষেত্রে মুস্তাফিজদের মতো বোলাররা অনেক কাজে আসে। হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, এমনকি রশিদ খানরা ম্যাচের মোড় বদলে দিতে পারে।”
