নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেককোচ, সাবেক ক্রিকেটার ও সনামধন্য ক্রীড়া লেখক জনাব জালাল আহমেদ চৌধুরী সাহেব অসুস্থ অবস্থায় আজ মৃত্যুবরন করেন। দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সবশেষে শ্বাসকষ্টের কারণেই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান সর্বশ্রদ্ধেয় এই ব্যাক্তি।
দেশের ক্রিকেটে বেশ পরিচিত এবং জনপ্রিয় ব্যাক্তি হিসাবেই ছিলেন জালাল আহমেদ চৌধুরী। ১৯৭৯ সালে দেশের প্রথম আইসিসি ট্রফি অভিযানে তিনি এবং ওসমান খান ছিলেন দলের কোচ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতিতে প্রধান কোচ গর্ডন গ্রিনিজের সহকারী ছিলেন তিনিই, করেছিলেন প্রাথমিক দল গড়ার কাজ। এছাড়াও দীর্ঘদিন দেশের ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন তিনি।
তার মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের অনেক ক্রিকেটারই জালাল চৌধুরীর হাতে গড়ে উঠা। বর্তমানে জাতীয়দলে খেলা অনেক ক্রিকেটারের কোচও ছিলেন তিনি। তাকে নিয়ে অনেক স্মৃতির কথাও জানিয়েছেন ক্রিকেটাররা।
জাতীয়দলের টি টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ স্মরণ করেছেন জালাল স্যারের কথা, “জালাল স্যার আজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমি প্রথম যখন প্রিমিয়ার লিগ খেলি স্যার আমার কোচ ছিলেন। অনূর্ধ্ব-১৯ খেলার সময়ও কোচ ছিলেন।”
জালাল আহমেদ চৌধুরী রিয়াদকে একটি কথা স্পেশাল কথা বলছিলেন। এ বিষয়ে রিয়াদ বলেন “স্যারের স্পেশাল একটা কথা আমার এখনো মনে আছে। প্রথম গ্রামীনফোন কর্পোরেট লিগ হচ্ছিল সম্ভবত, ২০০৫ সালের দিকে তখন উনি ফাইনালের দিন বলেছিলেন ‘হিরো হওয়ার দিন প্রতিদিন আসে না আজকেই হিরো হওয়ার দিন।’ এটা আমার জীবনের অন্যতম সেরা একটি উক্তি। স্যার ওপারে ভালো থাকুন। আল্লাহ্ আপনাকে জান্নাতবাসী করুক। আমীন।”
