নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১৮৫ রানের বড় পুঁজি গড়েও হারের শঙ্কা তৈরি হয়েছিল রাজস্থান রয়্যালসের। তবে শেষ দুই ওভারে পাঞ্জাব কিংসের মাত্র ৮ রান প্রয়োজন হলেও সেটা হতে দেননি মুস্তাফিজুর রহমান ও কার্তিক তিয়াগী। শুরুতে ভালো বল করা মুস্তাফিজকে বোলিংয়ে শেষের জন্য রেখে দিয়েছিলেন অধিনায়ক সাঞ্জু স্যামসন।
ম্যাচ শেষে অবশ্য সেটার কারণ জানিয়েছেন স্যামসন। রাজস্থানের অধিনায়ক খোলাসা করেছেন যে, শেষের জন্যই রেখে দেয়া হয়েছিল মুস্তাফিজকে। ইনিংসের ১৯তম আর নিজের চতুর্থ ওভারে মাত্র ৪ রান দেন মুস্তাফিজ। দল জয় পাওয়ার পর মুস্তাফিজ ও তিয়াগীকে প্রশংসায় ভাসিয়েছেন রাজস্থান অধিনায়ক।
এ প্রসঙ্গে স্যামসন বলেন,’‘আমাদের লড়াইটা বাকি ছিল। আমরা জানি যে, আমাদের স্পেশাল কিছু বোলার আছে। মুস্তাফিজের ওভারগুলো আমরা শেষের জন্য রেখেছিলাম। তিয়াগী তার ইয়র্কার নিয়ে বেশ আত্মবিশ্বাসী। বিশেষ করে ওয়াইড লাইনের ইয়র্কার নিয়ে।’’
তিনি আরও বলেন,”নতুন ব্যাটসম্যানদের বিপক্ষে তারা দারুণভাবে কার্যকর করতে পেরেছে। আমরা লড়ে যাবো এবং বিশ্বাস রেখে যাবো। আমার বোলারদের প্রতি সবসময়ই আমার বিশ্বাস ছিল। আমরা লড়ে যাচ্ছিলাম এবং এ কারণেই তাদের দুজনের জন্য শেষের দিকে ওভার রেখে দিয়েছিলাম।”
