নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ খবর। নির্বাচনের পরদিন প্রকাশ করা হবে ফলাফল।
বিসিবিতে বর্তমান কমিটির শেষ সভায় মূল এজেন্ডা ছিল আসন্ন নির্বাচন। এরইমধ্যে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার ডেডলাইন শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোট যুদ্ধের।
বিসিবির বর্তমান কমিটির ১২তম সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন,”এই নির্বাচনে কোনো প্যানেলই থাকছে না তার। মূলত পরিচালক পদ সবার জন্য উন্মুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত।”
নাজমুল হাসান পাপন আরও বলেন,”এবারের নির্বাচনটা সম্পূর্ণ ভিন্ন। নতুন নতুন মানুষ যদি না আসে তাহলে নতুন আইডিয়া আসে না। নির্বাচনের মাধ্যমে বোর্ডে নতুন মুখ আসা উচিত।”
