নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের হয়ে মাত্র ৩ বছরের ক্রিকেট ক্যারিয়ার তার। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংলিশদের হয়ে মোট ৫৮টি ম্যাচ খেলেছেন পেসার জেড ডার্নবাখ। তবে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অংশের বাছাই পর্বে ইতালির হয়ে খেলবেন ইংল্যান্ডের এই পেসার।
ডার্নবাখকে দলে নেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট ইতালি। তাতে এখন থেকে ইতালির হয়ে খেলবেন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডার্নবাখ।
২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে তাঁর। একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ডার্নবাখের। ইংলিশদের হয়ে ২৪টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডানহাতি এই পেসার।
