পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ফলে দেশটিতে পুনরায় খেলা ফেরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের শরণাপন্ন হয়েছিল পিসিবি। তবে পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে না দিলেও, দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল বিসিবি। তবে প্রথম সারির দল নিয়েই সিরিজ আয়োজনে চোখ পিসিবির চেয়ারম্যান রমিজ রাজার।

নিউজিল্যান্ড না খেলায় ইংল্যান্ডও খেলবে না সিরিজ। কীভাবে, কোথায় থেকে এলো টানা দুটি সিরিজ স্থগিত হওয়ায় পাকিস্তানে ফের ক্রিকেট ফেরানোর যে পরিকল্পনা ছিল তা ভেস্তে গেছে। পিসিবি থেকে জানানো হয় পাকিস্তানের এই কঠিন সময়ে দুই দলই রাজি হয়েছিল। এমনকি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ব্যস্ত সূচি থাকলেও দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল বিসিবি।

এক ভিডিও বার্তায় রমিজ রাজা এ প্রসঙ্গে বলেন,“পাকিস্তান ক্রিকেট যেমন আছে তেমন ভাবেই চলতে থাকবে, বেঁচে থাকবে। এইখানে ক্রিকেটের উৎসব আবারো ফিরবে। হ্যাঁ, আমাদের হাতে অপশনও ছিল- জিম্বাবুয়ে আসার জন্য প্রস্তুত ছিল, বাংলাদেশও তাঁদের দ্বিতীয় সারির দল পাঠাতে প্রস্তুত ছিল কিন্তু এই মুহূর্তে মরিয়াভাবে কোন কাজ করতে চাই না।”

তিনি আরও যোগ করেন,“মান-সম্মান নিয়েই ক্রিকেট খেলব এবং দলগুলোকে এখানে আমন্ত্রণ জানাব। এর মাধ্যমে শিক্ষাও নিব এবং এগিয়েও যাব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »