আফগান ক্রিকেটের প্রধান নির্বাহী বহিষ্কার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত হামিদ শিনওয়ারিকে বহিস্কার করেছে। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে নাসিবুল্লাহ হাক্কানিকে।

সাবেক প্রধান নির্বাহী শিনওয়ারি দাবি করেন তাকে কোন পূর্ন নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে । ধারণা করা হচ্ছে এ ঘটনার পেছনে ভূমিকা রয়েছে আফগানিস্তানের হাক্কানি নেটওয়ার্কের। হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানের বর্তমান ক্ষমতাধর তালেবানদেরই সহযোগী সংগঠন।

শিনওয়ারির এক বিবৃতি থেকে জানা গিয়েছে সোমবার একদল লোক এসিবির কার্যালয়ে ঢুকে হামিদ শিনওয়ারিকে চাকরিচ্যুত করেন। এখন পর্যন্ত কোনো লিখিত বহিস্কার আদেশ পাননি তিনি।তিনি বলেন, “আজ (সোমবার) জনাব আনাস হাক্কানি ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন, ‘এসিবির সিইও হিসেবে আপনার চাকরি শেষ।” তিনি নাসিবুল্লাহ হাক্কানিকে নতুন সিইও হিসেবে পরিচয় করিয়ে দেন। আমি একটি লিখিত বহিস্কার আদেশ চেয়েছিলাম কিন্তু পাইনি। আমি পাঁচ মাস আগে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সিইও হিসেবে নিযুক্ত হই এবং এখন আমি আমাকে বহিস্কার করার কোনো কারণ আমি জানিনা।”

নতুন দায়িত্ব পাওয়া আনাস হাক্কানি নতুন সরকারের একজন মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির ছোট ভাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »