নিউজিল্যান্ডকে বিশ্বকাপে দেখে নেবে পাকিস্তানঃ শোয়েব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডকেও হারিয়ে দেবে পাকিস্তান, এমনটা প্রত্যাশা করছেন দেশটির কিংবদন্তি সাবেক পেসার শোয়েব আখতার।

ভারত ও নিউজিল্যান্ডকে কোনো প্রকার ছাড় না দেয়ার জন্য টুইটারের সেই বার্তায় বাবর আজমকেও সংযুক্ত করেন শোয়েব। এই দুইটি ম্যাচই যেন আসরে পাকিস্তানের সবচেয়ে বড় ম্যাচ!

শোয়েব বলেন,”ইংল্যান্ডও মানা করে দিয়েছে। ঠিক আছে! টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার সাথে দেখা হবে। বিশেষ করে নিউজিল্যান্ডকে। এবার পাঞ্জা লড়ার সময় এসেছে। বাবর আজম, তোমরা ওদের ছেড়ে দিও না।”

তিনি আরও বলেন,”এবার বড় দুইটি ম্যাচ আছে। একটা ভারতের সাথে। দ্বিতীয় ম্যাচটি আরও বড়, যা নিউজিল্যান্ডের সাথে। আমাদের ওদের সাথে পাঞ্জা লড়তে হবে। আমাদের ক্ষোভ ঝেড়ে ফেলার সময় এসেছে। আর সেটা হতে যাচ্ছে ময়দানে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »