নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটার, কোচ, লেখক, ও ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী আর নেই। সব ছাপিয়ে তিনি এখন পরপারের বাসিন্দা হয়ে গেছেন।
বাংলাদেশের ক্রিকেটের গুণী এই কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। জালাল আহমেদ চৌধুরী ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ১৫ সেপ্টেম্বর। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
গত শুক্রবার রাত থেকে ছিলেন ভেন্টিলেশনে। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন শ্রদ্ধেয় এই ব্যক্তিত্ব। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
