নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ভাগে নজরকাড়া পারফরম্যান্স করবে কলকাতা নাইট রাইডার্স, আর সতীর্থদের কাছে এমনটাই প্রত্যাশা সাকিব আল হাসানের।
কলকাতার বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। ভারত পর্বে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে তারা। পয়েন্ট তালিকায় আছে সাত নম্বরে।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের দ্বিতীয় পর্বে সাকিবের দল কলকাতা মাঠে নামতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ম্যাচের আগে সাকিব বলেন,”কয়েকদিন পরই প্রথম ম্যাচ। আমরা সবাই এর জন্য প্রস্তুত। আমাদের সমর্থন করতে থাকুন। আমি আশা করছি, কেকেআর আসরের দ্বিতীয়ভাগে অসাধারণ খেলবে।”
সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করে দলের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব।
