অ্যাশেজের জন্য বিমান ধরতে প্রস্তুত ব্রড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পরই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। সেই ইনজুরি কাটিয়ে এবার অনুশীলনে ফিরেছেন তিনি। তাই বলা যায়, আসন্ন অ্যাশেজের স্কোয়াডে থাকছেন ব্রড। অভিজ্ঞ এই পেসার নিজেও অস্ট্রেলিয়ার বিমান ধরতে মুখিয়ে আছেন।

অস্ট্রেলিয়ার সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ড চায় না, করোনার প্রকোপের মাঝে পরিবার নিয়ে কোনও দল সেই দেশে গিয়ে খেলুক। কিন্তু ইংলিশ ক্রিকেটাররা পরিবারসহ যেতে চান এই সফরে। অবশ্য ব্রড বলছেন, শেষ পর্যন্ত কোনো বাধা থাকবে না এই সফরে।

অ্যাশেজে খেলতে যাওয়া প্রসঙ্গে ব্রড বলেন,”আপনি যদি জিজ্ঞেস করেন আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিমানে উঠতে পারলে আমি খুশি হবো কি না, তাহলে বলব, ‘হ্যা’। এটার জন্য আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমি মনে করি না যে এই সফর স্থগিত করা হবে। এটা স্পষ্ট যে, ইংল্যান্ডের কিছু শর্ত এই সফরকে শঙ্কায় ফেলেছে।’’

তিনি আরও বলেন,’‘ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে নতুন কোনো তথ্য আসলে সেটা ইসিবি আমাদের জানানোর চেষ্টা করে। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আমি মনে করি, কেউ এমন কথা বুকে হাত রেখে বলতে পারবে না যে, সে জৈব সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে যায়নি এবং এটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »