নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ সফর শেষে পাকিস্তানে গিয়েছিল নিউজিল্যান্ড দল। এই সফরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল কিউইদের। তবে নিরাপত্তার কারণে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডও আসন্ন পাকিস্তান সফর নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে। অনিশ্চিয়তায় পড়ে আছে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরও।
এরই মধ্যে পাকিস্তান সফরে যাওয়ার ঘোষণা দিয়ে আলোচনা তৈরি করেছেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। তিনি টুইটারে লিখেছেন তিনি কালই পাকিস্তান যাচ্ছেন তার সঙ্গে কেউ যাবেন কিনা।
টুইটারে লিখেছেন, ‘কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে।’
