নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফুসফুসের ক্যান্সারে দীর্ঘদিন ভোগার পর গত ১০ সেপ্টেম্বর মৃতু্বরণ করেছেন দেশসেরা ক্রিকেট আম্পায়ার নাদির শাহ। তার মৃত্যুশোক ধানমণ্ডি একাডেমীতে একটু বেশিই ছুঁয়ে গিয়েছে। ক’দিন আগে এই একাডেমীতে নাদির শাহর কুলখানি হয়েছে।
গত শুক্রবার ধানমণ্ডি ক্রিকেট একাডেমী মাঠে নাদির শাহর স্মরণসভায় একাডেমীর স্ট্যান্ডটির নামকরণ নাদির শাহর নামে করার প্রস্তাব করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
তার প্রস্তাবে ধানমণ্ডি ক্রিকেট একাডেমীর প্রেসিডেন্ট আবু মোহাম্মদ সবুর এবং সাধারণ সম্পাদক আরমান রহমান নাম্মু এবং যুগ্ম সম্পাদক তৈয়ব আফজাল সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছেন। শনিবার সাইনবোর্ড টানিয়ে নাদির শাহ স্ট্যান্ড উন্মোচন করেছে ধানমণ্ডি ক্রিকেট একাডেমী।
