নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের দ্বিতীয় পর্বে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। কোয়ারেন্টিন পর্ব শেষ করে সাকিব যোগ দিয়েছেন অনুশীলনে।
আগামী রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে আইপিএলের অসমাপ্ত অংশের খেলা। এরপর তিনি ছিলেন কোয়ারেন্টিনে। সফলভাবে কোয়ারেন্টিন শেষ করে শনিবার (১৮ সেপ্টেম্বর) দলের অনুশীলনে যোগ দেন তিনি।
সাকিব দলের সাথে যোগ দেওয়ায় কলকাতার স্কোয়াড পূর্ণ হল। সাকিবের আগেই দলের বাকি ক্রিকেটাররা কোয়ারেন্টিন শেষ করে দলে যোগ দেন। তবে আইপিএলে খেলা আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।
