ক্ষোভ-হতাশা দূর করতে পরামর্শ রমিজ রাজার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্যই নিউজিল্যান্ড দল পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে গিয়েছে। তবে এতে করে ক্রিকেটারদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। এতইসঙ্গে পারফরম্যান্স দিয়ে নিজেদের ক্ষোভ ও হতাশা দূর করার আহ্বানও জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এই সিরিজের পর ছিল পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও। কিন্তু ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর প্রাক্বালে সিরিজ বাতিল করে কিউইরা দেশে ফিরে যায়। তবে এই কঠিন সময়ে ক্রিকেটারদের অভয় দিচ্ছেন রমিজ।

রমিজ বলেন,’‘তোমাদের হতাশা এবং ক্ষোভ ভালো পারফরম্যান্স দিয়ে দূর করো। একবার তোমরা বিশ্বসেরা দল হতে পারলে সবাই তোমাদের বিপক্ষে খেলার জন্য লাইনে দাঁড়াবে। সবাই তোমার বিপক্ষে খেলতে চাইবে। আমি চাই এটা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যাই এবং শক্ত থাকি। হতাশ হওয়ার কিছু নেই।’’

শুধু ক্রিকেটাররাই যে হতাশ, এমন নয়। সমর্থকরাও মুষড়ে পড়েছেন হতাশায়। এই সিরিজ দিয়ে পাকিস্তানে দর্শক ফেরার কথা ছিল। দর্শকদের গ্যালারিতে ফেরার অপেক্ষা কবে শেষ হবে তার উত্তরও অজানা।

রমিজ বলেন,’‘যা হচ্ছে তা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো নয়, এটা সমর্থকদের জন্যও দুর্ভাগ্যজনক। আমরা অতীতেও এমন পরিস্থিতিতে পড়েছি কিন্তু সামনে এগিয়ে গিয়েছি। আমাদের দৃঢ়তা ও শক্তি রয়েছে আর তা আমাদের দল ও সমর্থকদের কারণে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »