নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ পারফর্ম করায় লোকেশ রাহুল, ঈশান কিশান, দেবদূত পাডিকাল ও স্যাঞ্জু স্যামসনকে আলাদাভাবে পছন্দ বীরেন্দ্র শেবাগের।
এই চার ক্রিকেটারের মধ্যে থেকে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রাহুল ও কিশান। তবে আইপিএলের বাকি অংশে ভালো পারফর্ম করলে পাডিকাল বা স্যামসনের যে কেউ বিশ্বকাপের জন্য পুনরায় বিবেচিত হতে পারেন বলে মনে করছেন শেবাগ।
এ প্রসঙ্গে শেবাগ বলেন,”আমার প্রথম পছন্দ হবে ঈশান কিষান, তারপর দেবদূত পাডিকাল, কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন। এই চারজনকে আমি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করব। আমি দেবদূত ব্যাটিং পছন্দ করি। যদি আমাকে চার জনের মধ্যে একজনকে বেছে নিতে হয় তাহলে ওকেই বেছে নেব।”
ঘরোয়া লিগের পারফরম্যান্সে গত শ্রীলঙ্কা সফরে ভারতের দলে ডাক পেয়েছিলেন তিনি। যদিও ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেননি।
এই পর্বে ভালো পারফর্ম করলে ভারতের টপঅর্ডারে পাডিকালে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে শেবাগ আরও বলেন,’‘কে জানে, সে যদি ভালো খেলে তাহলে ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় টপঅর্ডারে নাম উঠতে পারে।
