অনিশ্চয়তায় পড়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান সফর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী অক্টোবরে পাকিস্তানে পা রাখার কথা ছিল ইংল্যান্ডের। তবে নিরাপত্তাজনিত কারণে কিউইরা পাকিস্তান সিরিজ স্থগিত করায় শঙ্কা তৈরি হয়েছে ইংলিশদের পাকিস্তান সফর নিয়ে।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোর দাবি, নিরাপত্তাজনিত ইস্যুতে পাকিস্তান সফর স্থগিত করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

নিরপেক্ষ ভেন্যুতে খেললেও ১৯৯৮ সালের পর পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী (এফটিপি) ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »