ভারতের কোচ হওয়ার প্রস্তাবকে জয়াবর্ধনের ‘না’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন করে আর ভারতের কোচ হতে আগ্রহী নন রবি শাস্ত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই গুঞ্জন চলছে, শাস্ত্রীর জায়গাই নিযুক্ত হতে যাচ্ছেন অনিল কুম্বলে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, মাহেলা জয়াবর্ধনেকে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইতোমধ্যেই জয়াবর্ধনের সঙ্গে এ ব্যাপারে আলোচনাও করেছে বিসিসিআই। তবে সাবেক এই লঙ্কান ক্রিকেটার ভারতের কোচ হওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু জাতীয় দলের দায়িত্ব নিতে চান না তিনি। কারন হিসেবে জানিয়েছেন লম্বা সময় ধরে পরিবারের বাইরে থাকতে চান না তিনি।

জয়াবর্ধনে বলেন,”১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর পুরো বছরজুড়ে পরিবারের বাইরে থাকতে চাই না। আমি খুব বেশি টুর্নামেন্টে কাজ করি না, যাতে পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারি। আমি দেশে বা দেশের বাইরে কাজ করতে আগ্রহী কিন্তু লম্বা সময়ের জন্য নয়, কারণ ব্যক্তিগতভাবে এটা আমার পছন্দ না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »