নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ ইংল্যান্ড সফরেও দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ। এমন পারফরম্যান্সের পরও তিনি জায়গা পাননি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।
যদিও এই পেসার জানিয়েছেন তার স্বপ্ন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। এমন পারফরম্যান্সের পরও বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কিছুটা হতাশ সিরাজ।
তিনি বলেছেন,”দলে জায়গা পাওয়ার ব্যাপারটি আমাদের হাতে নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটা অবশ্যই স্বপ্ন ছিল। তবে এখানেই সব শেষ নয়। আমি আরও অনেক দূরে যেতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।’’
ইংল্যান্ড সিরিজে নিজের পারফর্ম্যান্স প্রসঙ্গে তিনি বলেন,”ইংল্যান্ড সফর কল্পনার মতোই দুর্দান্ত ছিল। দলের অধিনায়ক বিরাট ভাই, প্রধান কোচ রবি শাস্ত্রী, সাপোর্ট স্টাফ এবং পুরো দলের আস্থার প্রতিদান দিতে পেরে আমি আনন্দিত।”
