অ্যাশেজেও থাকছেন না স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০২১-২২ মৌসুমের অ্যাশেজ সিরিজে থাকছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। সম্প্রতি এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ইংল্যান্ডের জনপ্রিয় দৈনিক দ্যা টেলিগ্রাফ।

মূলত মানসিক স্বাস্থ্য রক্ষা এবং আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে গেছেন স্টোকস।

দ্যা টেলিগ্রাফ, তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, আগামি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরতে পারেন স্টোকস। অর্থাৎ, এই বছর আর খেলায় ফেরার সম্ভাবনা নেই ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের।

কিছুদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সময় ইসিবির নির্বাচক ক্রিস সিলভারউড বলেছিলেন,”বেন স্টোকসকে দল নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়নি। মানসিক স্বাস্থ্যের কারণে সে এখনো অনির্দিষ্টকালের বিরতিতে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »