নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ভাগে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। যে কারণে নবম আসরের প্লে অফে উঠতে হলে আইপিএলের বাকি অংশে অসাধারণ পারফরম্যান্স করতে হবে তাদের। দলের স্পিন বোলিং অলরাউন্ডার রশিদ খানের মতে, প্রতিটি ম্যাচই তাদের জন্য ফাইনাল।
সাতটি ম্যাচের ছয়টিতেই হেরেছে তারা। প্লে অফে উঠতে হলে বাকি ম্যাচগুলোতে অসাধারণ পারফরম্যান্সের বিকল্প নেই তাদের।
রশিদ বলেন,”পুরো আসর খেলার জন্য মুখিয়ে আছি। ভারতের যখন খেলা হয়েছে আমরা তখন নিজেদের সেরাটা দিতে পারিনি। এখন আমরা একত্রিত হয়েছি এবং শেষপর্যন্ত ভালো করতে চাই। আমরা সব ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছি এবং শতভাগ দেয়ার চেষ্টা করছি।”
