টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল কদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছিলো, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিল।

তবে সেই গুঞ্জনকে সত্যি করে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন কোহলি। বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে নেতৃত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »