জাতীয় লীগে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান আল-আমিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পেসার আল আমিন হোসাইনের জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে বারবার বাধা হয়ে দাঁড়ায় ইঞ্জুরি। ইঞ্জুরি কাটিয়ে জাতীয় ফিরতে না ফিরতেই আবার ইঞ্জুরির কবলে পড়তে হয় তাকে । সম্প্রতি ইঞ্জুরি থেকে সেরে উঠে জানিয়েছেন জাতীয় লিগে ভালো পারফর্ম করে আবারো জাতীয় দলে ফেরার কথা।

আল-আমিন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের ১১ই মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে। আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টিতে দারুণ উজ্জ্বল আল-আমিন। ২৯ ইনিংসে বল করে উইকেট তুলেছেন ৪৩টি। ইকোনমি রেট সাতের একটু ওপরে, টি-টোয়েন্টি ক্রিকেটের হিসেবে যা অবশ্যই দারুণ। একসময় টি-টোয়েন্টিতে নিয়মিত ছিলেন তিনি, তবে সেইদিন এখন আর নেই। আল-আমিন তাই এখন আছেন জাতীয় দলে ফেরার লড়াইয়ে।

এখন জাতীয় দলে ফেরার জন্য ফিটনেস নিয়ে কাজ করছেন আল আমিন । সামনে জাতীয় লীগে ভালো পারফর্ম করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “নিজেকে আরো সুপার ফিট করে বিশেষ করে টি-টোয়েন্টি বোলিং নিয়ে ইয়র্কার, স্লোয়ার, স্লোয়ার বাউন্সার যেগুলো দিয়ে ব্যাটসম্যানকে বিপদে ফেলা যায় সেই জিনিসগুলো নিয়েই বেশি কাজ করছি। এখন মেইন টার্গেট যেহেতু ৪-৫ মাস ক্রিকেটের বাইরে ছিলাম আমাদের সামনে ন্যাশনাল লিগ খেলা আছে, ফিটনেস টেস্ট আছে। ফিটনেসটা আরো ভালো করে কীভাবে ন্যাশনাল লিগ দিয়ে কামব্যাক করা যায় সেটাই চেষ্টা করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »