নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসরের শিরোপা জিতেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে ব্রাভোর দল জিতেছে ৩ উইকেটের ব্যবধানে।
গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট লুসিয়া কিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৫৯ রান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৬ রানের মধ্যে দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইসকে হারিয়ে চাপে পড়ে যায় সেন্ট কিটস। জশুয়া ডা সিলভা ৩২ বলে ৩৭ ও শেরফানে রাদারফোর্ড ২২ বলে ২৫ রান করে বিপর্যয় সামাল দেন। ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে দল আবারও পড়ে যায় চাপে।
এরপর অবিশ্বাস্যভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডমিনিক ড্র্যাকস। ৩টি করে চার-ছক্কায় ২৪ বলের মোকাবেলায় তার গড়া ৪৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট কিটস, ৩ উইকেট হাতে রেখে। শেষ বলে জয়ের জন্য দলটির প্রয়োজন ছিল ১ রান, শেষ ওভারে ৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : সেন্ট লুসিয়া কিংস
সেন্ট লুসিয়া কিংস : ১৫৯/৭ (২০ ওভার)
কর্নওয়াল ৪৩, চেজ ৪৩
নাসিম ২৬/২, ফাওয়াদ ৩২/২
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস : ১৬০/৭ (২০ ওভার)
ড্র্যাকস ৪৮*, ডা সিলভা ৩৭
ওয়াহাব ৩৬/২, আলজারি ২২/১
ফল : সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৩ উইকেটে জয়ী।
