বিশ্বকাপে কোনো দুর্বল দল নেইঃ ম্যাক্সওয়েল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দুর্বল দল নেই, এমনটাই মনে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের মতে, বেশিরভাগ দল শক্তিশালী হওয়াই সবগুলো ম্যাচই বেশ কঠিন হবে।

গ্রুপ-১ এ আছে অস্ট্রেলিয়া একই গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব থেকে উঠে আসা যেকোনো দুই দল।

ম্যাক্সওয়েল বলেন,”বিশ্বকাপে কোনো দুর্বল দল নেই এবং আমরা সেটা জানি। নিজেদের দিনে আমরা যে কাউকে হারিয়ে দিতে পারি। দুটি গ্রুপই বেশ কঠিন। যদিও এটা কোনো বিষয় না। যেহেতু বিশ্বকাপে দুর্বল দল নেই, তাই সবগুলো ম্যাচই আমাদের জন্য কঠিন।”

বিধ্বংসী এই ব্যাটসম্যানের মতে, আসরের শুরু থেকেই জয়ের মধ্যে থাকলে এই শিরোপা জেতাটা সহজ হবে যে কোনো দলের। ফর্মে থাকা ব্যাটসম্যান বা বোলাররা সহজেই প্রেক্ষাপট বদলে দিতে পারবেন, বিশ্বাস ম্যাক্সওয়েলের।

তিনি আরও বলেন,”এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে হলে আমাদের দ্রুত শুরু করতে হবে। যে দল আসরে ভালো সূচনা করতে পারবে, যে দলের অন্তত দুজন ক্রিকেটার শুরু থেকে ফর্মে থাকবে বা দুজন বোলার শুরুতেই উইকেট নিয়ে চাপে ফেলতে পারবে- সেই দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি থাকবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »