ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে পিসিবি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সধ্য দায়িত্ব নেওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট রমিজ রাজা ইতিমধ্যে
বোর্ডের ক্রিকেট কাঠামোকে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন।দায়িত্ব নেওয়ার সাথে সাথে আসন্ন টি-টিয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিয়োগ দিয়েছেন দুই কোচ ম্যাথু হেইডেন ও ভারনন ফিলান্ডারকে। এবার দেশটির ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাকিস্তানি ঘরোয়া ক্রিকেটারদের বেতন ২৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট রমিজ রাজা।

৫ ক্যাটাগরিতে ভাগ করে ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে পিসিবি।
যেখানে এ-প্লাস ক্যাটাগরিতে থাকা ১০ ক্রিকেটার বেতন পাবেন মাসিক ২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রূপি। দ্বিতীয় সর্বোচ্চ এ ক্যাটাগরিতে থাকা ৪০ জন ক্রিকেটার পাবেন ১ লক্ষ ৮৫ হাজার পাকিস্তানি রূপি। বি ক্যাটাগরিতে থাকা ৪০ জন ক্রিকেটারকে দেওয়া হবে মাসিক ১ লাখ ৭৫ হাজার পাকিস্তানি রূপি।
এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে থাকা ৬৪ জন ক্রিকেটারদের জন্য বেতন বরাদ্ধ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার রুপি। ‘ডি’ গ্রেডে থাকা ৩৭ জন ক্রিকেটার পাবেন ১ লাখ ৪০ হাজার রুপি।

দেশটির ১৯১ জন ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির ব্যাপারে পিসিবির নবনির্বাচিত প্রেসিডেন্ট রমিজ রাজা বলেন: এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ঘরোয়া ক্রিকেটারদের যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয় যাতে তারা তাদের পরিবার এবং ক্যারিয়ারের যত্ন নেওয়ার বিষয়ে চিন্তা না করে তাদের দক্ষতা এবং ফিটনেস স্তরের উন্নতির দিকে মনোনিবেশ করে। দেশের ক্রিকেটারদের দেখাশোনা করা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব এবং আমি এটি ঘোষণা করতে পেরে আন্দদিত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »