বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে আগামী ১৯ নভেম্বরে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর সিরিজের পরবর্তী দুই ওয়ানডে ২০ ও ২২ নভেম্বর।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৬-৩০ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ঢাকায় ফিরে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দীর্ঘ ৬ বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার স্বাদ পাবে টাইগাররা।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »