নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক লাসিথ মালিঙ্গা। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন আরো আগে, বাকী ছিল টি-টুয়েন্টি ফরম্যাট।আজ আনুষ্ঠানিক ভাবে টি-টুয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন
শ্রীলঙ্কান এই জীবন্ত কিংবদন্তি।
লঙ্কান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ছিলেন লাসিথ মালিঙ্গা। বল হাতে ব্যাটসম্যানদের জন্য ছিলেন মূর্তিমান আতঙ্ক।
দুর্দান্ত ইয়োর্কার ও গতির ঝড়ে ব্যাটসম্যানদের স্টাম্প উপড়ে ফেলার সেই দৃশ্য গুলো এখন শুধুই স্মৃতি। বল হাতে লঙ্কান এই পোস্টারবয়কে
আর দৌঁড়াতে দেখবে না ক্রিকেট বিশ্ব।১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তিরেখা টেনে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই গতি তারকা।
উল্লেখ্য, শ্রীলঙ্কার হয়ে ৩০ টেস্ট ম্যাচে ১০১ উইকেট, ২২৬ ওয়ানডে ম্যাচে ৩৩৮ উইকেট ও ৮৩ টি-টুয়েন্টি ম্যাচে ১০৭ উইকেট নিজের ঝুলিতে নিতে সক্ষম হন এই পেসার।
