রমিজের মতে এখন ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয়, সেই আদিম যুগ থেকেই পাকিস্তান ভারত দ্বন্দ্ব লেগেই থাকে । রাজনীতিক বিরোধ ধীরে ধীরে প্রভাব ফেলেছে ক্রিকেট মাঠেও ।যে কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না প্রায় এক যুগ ধরে। পাকিস্তানের বর্তমান বোর্ড প্রধান রমিজ রাজা বলেছেন আপাতত সম্ভব না ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন।

পিসিবির দায়িত্ব নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রমিজ রাজা বলেছেন দুই দেশের রাজনীতির প্রভাব খেলার মাঠে পড়ায় এর অবকাঠামো নষ্ট হয়ে গেছে। এর ফলে নিকট ভবিষ্যতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

রমিজ বলেন, ‘আপাতত অসম্ভব। খেলাধূলায় রাজনীতির প্রভাব পড়ার ফলে এর অবকাঠামো নষ্ট হয়ে গেছে। এটি এখন সাম্যবস্থায় আছে এবং আমরা এ ব্যাপারে তাড়াহুড়ো করছি না কারণ এই মুহূর্তে আমাদের ঘরোয়া ও স্থানীয় ক্রিকেটে মনোযোগ রাখা জরুরী।’

তিনি পিসিবির দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের ক্রিকেটারদের ভয়-ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই খারাপ সময় থাকবে এবং ম্যাচও হারব। ক্রিকেটারদের আমি বলেছি দলে নিজেদের জায়গা নিয়ে কোনো চিন্তা না করতে এবং ভয়-ডরহীন ক্রিকেট খেলতে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »