নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ৩-২ ব্যবধানে সিরিজ হারলেও বাংলাদেশ সফরে এসে বিসিবির ব্যবস্থাপনা ও অতিথেয়তায় মুগ্ধ কিউইরা।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন জানিয়েছেন বাংলাদেশ সফরে এসে এইখানকার ব্যবস্থাপনা,অতিথেয়তায়,কোভিট প্রটোকল ও অনান্য আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
প্রধান নির্বাহী সুজন জানান: আমাদের অতিথেয়তায় মুগ্ধ হয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের ধন্যবাদ জানিয়েছে। তাদের প্রধান নির্বাহী ব্যক্তিগত ভাবে আমার সাথে যোগাযোগ করে ধন্যবাদ জানিয়েছে।আশা করি আমরাও ভবিষ্যৎ সফরে গেলে তারাও যত্নশীল থাকবে আমাদের প্রতি।
