নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একপ্রকার নিয়মিত মুখ সাকিব আল হাসান। কারণ এখন পর্যন্ত ১৩ আসরের ৯টিতেই খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব।
আইপিএলের অলটাইম একাদশ করেছেন সাকিব যেখানে নিজেকে রাখেননি তিনি। এমনকি তাঁর একাদশে নেই কলকাতার কোনো ক্রিকেটার।
সাকিবের অলটাইম আইপিএল একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ, ভুবেনেশ্বর কুমার
