নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে গতকাল রাতে উড়াল দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে অর্জন করা সব অভিজ্ঞতা বিশ্বকাপে বাংলাদেশ দলে ঢেলে দিতে চান তিনি।
আইপিএল শেষে আবার সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবমিলিয়ে আইপিএলে অর্জন করা অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সদ্ব্যবহার করতে চান মুস্তাফিজ।
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেওয়ার সময় তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন,”আইপিএলের দ্বিতীয় অংশে অংশগ্রহণ করার জন্য সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি টুর্নামেন্টটিতে ভালো করতে পারি এবং সেই অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জন্য সদ্ব্যবহার করতে পারি।”
