বিশ্বকাপের পরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এরপর বাংলাদেশ সফরে এসে তিন ফরম্যাটের সিরিজ খেলবে পাকিস্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানান, পাকিস্তানের বাংলাদেশ সফর চূড়ান্ত করার জন্য কাজ করছে দুই দেশের ক্রিকেট পরিচালনা বিভাগ।

এবার বাংলাদেশে এসে তিন ফরম্যাটেই খেলবে পাকিস্তান। সুজন বলেন,’‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।’’

শুধু পাকিস্তান সফর নয়, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ কাজ করছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও। সুজন জানান,’‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সাথেও ক্রিকেট অপারেশন্স বিভাগ যোগাযোগ করছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সাথে যোগাযোগ করছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »