নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত ৬ সেপ্টেম্বর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এদিনই দলটির প্রধান কোচের পদ থেকে মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস পদত্যাগ করেন।
তবে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তান পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ম্যাথু হেইডেন। সেই সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এ দুজনের দায়িত্ব শুরু হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম।
এই দুজনের নিয়োগ নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নব নির্বাচিত সভাপতি রমিজ রাজা। আগামী ৩ বছরের জন্য তিনি নিজের কর্ম পরিকল্পনা সাজাচ্ছেন।
রমিজ এই দুই কোচের নিয়োগ প্রসঙ্গে বলেছেন,”আমি ভারননের সম্পর্কে জানি এবং সে শীর্ষ স্থানীয় দলগুলোর বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছে এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমি মনে করি তারা দুজন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুনভাবে পাকিস্তানের পারফরম্যান্সে উন্নতি করতে সাহায্য করবে।”
