আইসিসির আগস্ট সেরা খেলোয়াড় রুট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন জো রুট। আর সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইমার রিচার্ডসন। আজ ১৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন রুট। এই সময়ে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনবার। পুরো সিরিজেই তিনি ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল।
এমন পারফর্ম্যান্সের পর টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »