নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষপর্যন্ত রমিজ রাজাই হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান। সাবেক এই ক্রিকেটার ও ধারাভাষ্যকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
পিসিবির চেয়ারম্যান সাধারণত গভর্নিং বডির সদস্যদের ভোটে নির্বাচিত হন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ২ জন। রমিজের সাথে ছিলেন আসাদ আলী খান। আসাদ শেষ মুহুর্তে সরে দাঁড়ান। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন রমিজ।
