বিশ্বকাপে সহ-অধিনায়ক না থাকায় সমস্যা দেখছেন না সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

খেলা চলাকলীন যখন অধিনায়ক মাঠের বাইরে চলে যান তখন নেতৃত্বেররভার পড়ে সহ অধিনায়কের উপর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক তবে বিশ্বকাপ দলে রাখা হয়নি কোন সহ অধিনায়ক।

তবে সাকিব আল হাসান তাতে কোন সমস্যা দেখছেন না। যদিও অভিজ্ঞ এই অলরাউন্ডার জানিয়েছেন, সহ অধিনায়ক থাকলে সেটা দলের জন্যই ভালো হতো।

এ প্রসঙ্গে সাকিব বলেন,’‘যেহেতু এটা একটা ঐতিহ্য, হয়তো (সহ অধিনায়ক) থাকলে ভালো হতো। নাই বলে যে খুব একটা সমস্যা, সেটা আমার কাছে কখনোই মনে হয় না। আমি মনে করি, স্বাভাবিকভাবেই পাঁচ-ছয়জন আছে যারা লিডারশিপ গ্রুপের অংশ। তারা সবাই মিলেই যেকোনো কঠিন মুহূর্তে বা যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সবার আলোচনার মাধ্যমেই হয়।”

অভিজ্ঞ এই অলরাউন্ডার আরও বলেন,”সুতরাং খুব একটা সমস্যা হয় বলে আমার মনে হয় না। যখন কোনো সহ অধিনায়ক থাকে, তখন যে খুব একটা বড় দায়িত্ব পালন করতে হয় তাও না। কিন্তু যেহেতু এটা একটা ঐতিহ্য ক্রিকেটের, সেদিক থেকে থাকতেই পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »